মাত্র ১০ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু ও স্বাস্থ্যকর আমের পুডিং

 মাত্র ১০ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু ও স্বাস্থ্যকর আমের পুডিং




পাকা আম দিয়ে পুডিংও বানাতে পারেন। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনই দেহের ওজন বৃদ্ধি করা থেকে বহুবিধ গুণও রয়েছে। মাত্র ১০ মিনিটেই বাড়িতে বানিয়ে নিতে পারেন পাকা আমের পুডিং। গরমে অতিথি আপ্যায়ণে দারুণ রেসিপি হতে পারে এটা।

  1. ৪ টেবিল চামচ আমের পাল্প
  2. ৫ টি ব্রেড
  3. ১ কাপ চিনি
  4. ২ কাপ দুধ
  5. ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার

রান্নার নির্দেশ

প্রথমে ব্রেডের সাইড গুলো কেটে নিতে হবে। তারপর ব্রেড গুলো মিক্সিতে গুড়ো করে নিতে হবে।

২-৩ টেবিল চামচ চিনি ১ চা চামচ জল দিয়ে মাঝারি আঁচে বসিয়ে নেড়ে নেড়ে চিনি টাকে ক্যারামেল করে নিতে হবে। তারপর ক্যারামেল চিনি টা পুডিং বানানোর পাত্রে ঢেলে দিতে হবে আর ভালো করে লাগিয়ে নিতে হবে।


একটা পেনে ২ কাপ দুধ গরম বসাতে হবে তারপর তাতে ১/২ কাপ চিনি দিয়ে ফুটতে দিতে হবে। অন্য একটা বাটি তে ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার সাথে ৩ টেবিল চামচ জল দিয়ে গোলে নিতে হবে।

দুধটা ফুটে উঠলে আমের পাল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

তারপর তাতে গোলে রাখা কাস্টার্ড পাউডারটা ঢেলে দিতে হবে আর ভালো করে নাড়তে হবে
তারপর অল্প অল্প করে ব্রেডের গুড়ো গুলো দিয়ে মিশিয়ে নিতে হবে।

ভালোকরে নেড়ে ঘন হয়ে গেলে গেস বন্ধ করে দিতে হবে।

তারপর গোলা টা ক্যারামেল করে রাখা চিনিটার ওপর ঢেলে দিতে হবে। ভালো করে টিফিন বক্সটা টেপ করে ঢাকা বন্ধ করে দিতে হবে।

তারপর একটা বড়ো পাত্রে জল বসিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিং করা পাত্রটা বসিয়ে কম আঁচে ৩০-৪০ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে।

তারপর হয়ে গেলে টিফিন বক্সটা বের করে ঠান্ডা করে প্লেটে ঢেলে পরিবেশন করতে হবে।



Post a Comment (0)
Previous Post Next Post