বাড়িতেই তৈরি করুন ইতালিয়ান ডেজার্ট তিরামিসু, দেখে নিন রেসিপি

 বাঙালির কাছে উৎসব মানেই খাবারের স্বাদে ভিন্নতা আনার চেষ্টা করা। তাই তো আমরা ঘরে-বাইরে সব সময় নতুন নতুন খাবারের স্বাদ পেতে চাই। বিশেষ করে মিষ্টি খাবারের প্রতি আমাদের সবারই আলাদা আগ্রহ থাকে। আজ আপনাদের জানাবো একদম ভিন্ন স্বাদের একটি ডেজার্ট তিরামিসু সম্পর্কে। বাড়ির ছোট বড় সকলেরই ডেজার্টটি ভালো লাগবে।  তালিয়ান ডেজার্ট তিরামিসু এই ডেজার্টটি কীভাবে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন সেটাই জানাবো আজ।




উপাদানগুলি

 জন
  1. ১ কাপ দুধ
  2. ১/২কাপ চিনি
  3. ১/২কাপ হেভি ক্রিম
  4. ১/২ মাস্কার্পনে চিজ্
  5. ১ চা চামচ কফি পাউডার
  6. ২ চা চামচ জিলেটিন
  7. ২টো গ্লাস
  8. ১ চা চামচ কোকোয়া পাউডার
  9. পরিমান মতো সাজানোর জন্য চেরি আর পুদিনাপাতা
  10. রান্নার নির্দেশ
  11. প্রথমে একটা পাত্রে জিলেটিন নিয়ে তাতে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
  12. আর একটা পাত্রে মাস্কার্পনে চিজ্ নিয়ে তাকে একটু ফেটিয়ে নিতে হবে।
  13. এবার একটা প্যানে দুধ, চিনি, হেভি ক্রিম নিয়ে একটু গরম করে চিজ্ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে। ফুটধরলে এইসময় জেলিটিন দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
  14. মিশ্রণ টিকে দুটো ভাগ করতে হবে। এর একটা ভাগে কফি পাউডার মিশিয়ে নিতে হবে। এবার দুটো গ্লাস নিয়ে প্রথমে কফির মিশ্রণ টা ছেঁকে ঢেলে তার উপর সাদা ক্রিমের মিশ্রণ দিতে হবে।
  15. গ্লাস টাকে কভার করে ডিপ ফ্রিজে ৯ - ১০ ঘণ্টা রেখে দিতে হবে। এটা ভালো করে সেট হয়ে গেলে ছুরি দিয়ে সাইডটা কেটে একটা প্লেটে ঢেলে নিতে হবে।
  16. উপরে কোকোয়া পাউডার ছড়িয়ে চেরি আর পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Post a Comment (0)
Previous Post Next Post