ফিশ আচারি কাবাব তৈরির রেসিপি

 ফিশ আচারি কাবাব তৈরির রেসিপি



কাবাব তো কত ধরনেরই হয়! মাংস, মাছ, সবজি ইত্যাদি দিয়ে তৈরি করা যায় মজাদার সব কাবাব। একেকটির আবার একেক নাম। তেমনই আছে স্বাদে ভিন্নতা। স্বাভাবিকভাবেই একেক পদের কাবাব তৈরির পদ্ধতি একেক রকম। আজ চলুন জেনে নেওয়া যাক ফিশ আচারি কাবাব তৈরির রেসিপি-

উপকরণ

রুই বা পাঙ্গাস বা আইড় মাছের পেটি- ৪ পিস 
পাঁচফোড়ন গুঁড়ো- ১ চা চামচ 
ছোলার ডাল সেদ্ধ করা- ১ বাটি 
রসুন বাটা- ১/২ চা চামচ 
গোল মরিচ গুঁড়ো- ১/২ চা চামচ 
গরম মসলা গুঁড়ো- ১/২ চা চামচ 
পেঁয়াজ কুঁচি- ৩ চা চামচ 
ধনিয়া পাতা কুঁচি- ২ চা চামচ 
কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ 
লেবুর রস- সামান্য 
ডিম- ১টি 
লবণ- স্বাদমতো 
তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি ফ্রাইং প্যানে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে।
২) ভাজা হলে একটি পাত্রে মাছের কাটা ছাড়িয়ে রাখুন। ব্লেন্ডারে সেদ্ধ ছোলার ডালের সাথে মাছ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। চাইলে একসাথে বেটেও নেওয়া যায়।
৩) এবার এই মিশ্রণে পাঁচফোড়ন গুঁড়ো, রসুন বাটা, গরম মসলা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, ধনিয়াপাতা কুঁচি, পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, লেবুর রস, ডিম এবং লবণ মিক্স করে নিন। ডিম এখানে বাইন্ডিং এর কাজ করবে।
৪) মেশানো হলে এবার হাতের তালুর সাহায্যে পছন্দমতো কাবাবের আকার দিতে হবে।
৫) এবার আরেকটি প্যানে তেল গরম করে তাতে কাবাবগুলো বাদামী করে ভেজে নিতে হবে।
৬) লক্ষ্য রাখবেন ভাজার সময় চুলার আঁচ যেন কম হয়। হয়ে গেলে নামিয়ে নিন।
খেয়াল রাখবেন ভাজার সময় চুলার আঁচ যেন কম হয়। ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Post a Comment (0)
Previous Post Next Post