সুস্বাদু মুলা ভর্তার রেসিপি

সুস্বাদু মুলা ভর্তার রেসিপি



বাঙালিদের কমবেশি সবাই ভর্তা পছন্দ করেন। আমার আজকের রেসিপিটা তাদের জন্য যারা দেশের বাইরে  থাকেন এবং উপকরণ সহজলভ্য না হওয়ায় পছন্দের মুলা ভর্তার তৈরি করতে পারেন না। এই ভর্তাটি মূলত আমাদের দেশের টল অথবা লাউ খোসার ভর্তার অনূরূপ।

উপাদানগুলি 

2 টো মুলো 
1/2 আলু 
1 চা চামচ কিচেন কিং মশলা 
2টেবিল চামচ আদা টমেটো বাটা 
1 চা চামচ কাঁচা মরিচ কুচি 
1/2 চা চামচ 
কালো জিরা স্বাদ মত 
নুন ও চিনি পরিমাণ মত 
তেল 1টেবিল চামচ 
ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ 

1 মুলো ও আলু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিন 
2 তেল গরম করে তাতে কালো জিরা ও কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে নিন এবং মশলা ও টমেটো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন নুন হলুদ দিয়ে 
3 আলু ও মুলো চটকে নিয়ে এতে দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন
Post a Comment (0)
Previous Post Next Post