ঘরেই বানান সুস্বাদু চিকেন বল - ঘরেই বানান সুস্বাদু চিকেন বল

 ঘরেই বানান সুস্বাদু চিকেন বল - ঘরেই বানান সুস্বাদু চিকেন বল



বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নেও ঝটপট স্নাক্সে কি তৈরি করা যায় তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তাই আপনাদের জন্য সবচেয়ে সহজ স্নাক্সের রেসিপি চিকেন বল । অতিরিক্ত ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই বল (Recipe)। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন মজাদার নাস্তা চিকেন বল (Chicken Ball) ।

উপকরণ: 

মুরগির কিমা- 1 কেজি, 
শুকনো ব্রেড ক্রাম্ব / বিস্কিটের গুঁড়ো- 1 কাপ, 
পেঁয়াজ পাতা (কেটে নেয়া)- 4 টি, 
ধনে গুঁড়ো- 1 টেবিল চামচ, 
2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 
ধনে পাতা (কুচি কুচি করে কাটা)- 1 কাপ, 
চিলি সস- 1/4 কাপ, 
1 চা চামচ জিরা 
লেবুর রস- 2 টেবিল চামচ,
নুন- সামান্য পরিমাণে, 
তেল- প্রয়োজন অনুযায়ী (ভাজার জন্য) ৷

পদ্ধতি: 

একটি বড় বাটিতে মুরগির কিমার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন । এবার প্রয়োজন মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন । বল তৈরি করার আগে হাত জল দিয়ে একটু ভিজিয়ে নিতে পারেন । এতে কিমার মিশ্রণটি আপনার হাতে লেগে থাকবে না । একটি ফ্রাইংপ্যানে মাঝারি তাপে তেল গরম করে নিন । কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে ৷ আপনারা চাইলে এই রেসিপিটি বল আকারের না বানিয়ে একটু বড় ও চ্যাপ্টা আকৃতির বানিয়ে বার্গার বানাতে ব্যবহার করতে পারেন । ভাজা হয়ে তা গরম গরম পরিবেশন করুন ৷
Post a Comment (0)
Previous Post Next Post