টমেটোর দোলমা তৈরির রেসিপি

 টমেটোর দোলমা তৈরির রেসিপি



সারাবছর দেখা মিললেও শীতকালে টমেটোর সহজলভ্যতা বছরের অন্যান্য সময়ের তুলনায় একটু বেশিই থাকে। টমেটো প্রায় সব ধরনের ঝালজাতীয় রান্নায় ব্যবহার করা যায়। এটি কাঁচা, সালাদ, চাটনি কিংবা সস তৈরি করেও খাওয়া যায়। টমেটোর একটি ব্যতিক্রমী রেসিপি হচ্ছে টমেটোর দোলমা। রইলো রেসিপি-

উপকরণ


মরিচ বাটা ১ চা চা. 
ধনে বা পুদিনা ২টে চা. 
জিরা বাটা ১ চা চা. 
লবণ ২ টে চা. 
ধনে বাটা ২চা চা. 
সয়াবিন তেল ১/৩ কাপ
টমেটো বড় সাইজ ৮টি 
পেঁয়াজ কুচি ৪টি 
মাছ ১/২ কেজি 
রসুন কুচি ১/২ চা চা. 
হলুদ বাটা ১/২ চা চা. 
কাঁচা মরিচ ৪ টি 

চোখা ছুরি দিয়ে টমেটোর বোঁটার মুখ গোল করে কাটতে হবে। ভিতরের অংশ বের করে টমেটো ধুয়ে নিতে হবে। - 
মাছ সিদ্ধ করে কাঁটা বাছতে হবে। মাছে টমেটো ভিতরের অংশ এবং অন্যান্য উপকরণ মিশিয়ে তেলে ভাল করে ভাজতে হবে। - 
টমেটোতে মাছের কিমা ঠেসে ভরতে হবে। টমেটোতে তেল মাখিয়ে ফ্রাইপ্যান বা তাওয়ায় রাখতে হবে। তাওয়া চুলায় দিয়ে মৃদু আঁচে ঢেকে রাখুন, টমেটো একবার উল্টে দিতে হবে। ওভেনে মাঝারি তাপে বেক করুন। টমেটো সামান্য নরম হলে নামাতে হবে। এরপর গরম গরমপরিবেশন করুন।

Post a Comment (0)
Previous Post Next Post