ঘরোয়া ভাবেই বানিয়ে নিন সুস্বাদু স্বাস্থ্যকর চিকেন স্যুপ, রইল রেসিপি

 ঘরোয়া ভাবেই বানিয়ে নিন সুস্বাদু স্বাস্থ্যকর চিকেন স্যুপ, রইল রেসিপি



শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা এক বাটি গরম স্যুপের জুড়ি নেই। ডিম ও মুরগির মাংস দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন মজাদার চিকেন স্যুপ। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য।

উপকরণ:-

সয়াবিন তেল- ১ চা চামচ 
গাজর- ১/৩ কাপ (কিউব করে কাটা) 
চিলি সস- ২ চা চামচ 
সয়া সস- ২ চা চামচ
চিকেন ব্রেস্ট- ২৫০ গ্রাম 
ডিম- ১টি 
কর্ন ফ্লাওয়ার- ৩ চা চামচ 
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ 
আদা-রসুন বাটা- ১ চা চামচ 
টমেটো সস- ১ টেবিল চামচ 
টেস্টিং সল্ট- ১/৪ চা চামচ 
পেঁয়াজের কলি কুচি- ১ চা চামচ 
লেবুর রস- কয়েক ফোঁটা
লবণ- স্বাদ মতো।

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে ডিম ফেটিয়ে রাখুন। আরেকটি বাটিতে কর্ন ফ্লাওয়ার গুলে নিন ১/৩ কাপ পানি দিয়ে। চুলায় ৪ কাপ পানি দিয়ে মুরগির বুকের মাংস, গাজরের টুকরা, আদা-রসুন বাটা, লবণ, সয়াবিন তেল ও গোলমরিচের গুঁড়া দিন। মিডিয়াম লো আচে হাঁড়ি ঢেকে সেদ্ধ করুন ১৫ মিনিট। সেদ্ধ হয়ে গেলে পানি থেকে মাংস তুলে কুচি করে একই পানিতে দিয়ে দিন। সয় সস, চিলি সস ও টমেটো সস দিয়ে নেড়ে নিন। ১ মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিন। কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ আবারও একটু নেড়ে ধীরে ধীরে দিয়ে দিন। এক মিনিট পর ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে দিন। টেস্টিং সল্ট ও পেঁয়াজের কলি কুচি দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। লেবুর রস দিয়ে নেড়ে পরিবেশন করুন গরম গরম।
Post a Comment (0)
Previous Post Next Post