ঘরেই তৈরি করুন মুখরোচক চিকেন ফ্রাই

 ঘরেই তৈরি করুন মুখরোচক চিকেন ফ্রাই



চিকেন ফ্রাই বেশিরভাগ সময় আমরা বাইরে থেকে কিনে খেয়ে থাকি। কিন্তু ভেবে দেখেছেন কি তা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? বাইরের থেকে কিনে আনা যে কোনো খাবার মোটেই স্বাস্থ্যকর নয়। তাই যতটা সম্ভব চেষ্টা করুন ঘরেই তৈরি করার। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক চিকেন ফ্রাই।আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক চিকেন ফ্রাই।

উপকরণ:-

মুরগির মাংস ১ কেজি
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
সয়াসস ২ টেবিল চামচ
টেস্টিং সল্ট আধা চা চামচ
ওয়েস্টার সস ১ টেবিল চামচ
গোল মরিচের গুঁড়া আধা চা চামচ
সামান্য মরিচ গুঁড়া
বিস্কিটের গুঁড়া ১ কাপ
ডিম ২টা ফেটানো
লবণ স্বাদমতো
ভাজার জন্য তেল।

প্রণালী

১. মুরগী কাটা চামচ দিয়ে কেচে নিয়ে সব উপকরণ মাখিয়ে রেখে দেব কয়েক ঘণ্টার জন্য।

২. এবার ব্যাটার বানাব।

৩. ১ কাপ দুধে ১ চামচ ভিনেগার / লেবুর রস + ১ টা ডিম ফেটিয়ে নিব।

৪. আলাদা বাটিতে ময়দা + লবণ + চিলি ফ্লেক্স মিশিয়ে নিব।

৫. মেরিনেট করা মুরগীর পিসগুলো ময়দায় গড়িয়ে নিয়ে দুধের মিশ্রণে ডুবিয়ে আবার ময়দার গড়িয়ে নিব। বাড়তি ময়দা ঝেড়ে নিব।

৬. এবার ডুবো তেলে ভেজে নিব।

৭. ভাজার সময় আচ বেশি বাড়ানো যাবে না। অল্প আচে সময় নিয়ে ভাজতে হবে। নয়ত উপরে ভাজা হবে ঠিকই কিন্তু ভেতরে কাচা রয়ে যাবে।

৮. সুন্দর সোনালি রঙ এর হলে নামিয়ে নিন। গরম গরম মজাদার কুড়মুড়ে চিকেন ফ্রাই সস দিয়ে পরিবেশন করুন।

Post a Comment (0)
Previous Post Next Post